নারায়ণগঞ্জ ।
,

শারদীয় দুর্গোৎসব ২০২৬ শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ

রবিবার ১ নভেম্বর রাত ১০:৩০ মিনিটে ৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালামের সাথে সাক্ষাৎ তার কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুন্দর, সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হওয়ায় নারায়ণগঞ্জ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।

এ সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা ও মহানগরের নেতৃবৃন্দের সঙ্গে মাননীয় সংসদ সদস্যের এক সৌহার্দ্যপূর্ণ শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে শারদীয় দুর্গোৎসবের সার্বিক আয়োজন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং আগামী দিনগুলোতে সকল ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার বিষয়ে আন্তরিক মতবিনিময় হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক শুভেচ্ছা জানানো হয়। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সম্প্রীতি ও সৌহার্দ্যের এই বন্ধন আগামী দিনেও অটুট থাকুক—এই প্রত্যাশা।

ধর্ম যার যার, উৎসব সবার। সম্প্রীতিই হোক আমাদের শক্তি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >