নারায়ণগঞ্জ ।
,

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছি/নতা/ইকা/রী চ/ক্রে/র ৪ সদস্য গ্রে/প্তা/র, উদ্ধার ২ লাখ টাকার মা/লা/মাল

সিদ্ধিরগঞ্জে ডিবির অভিযান, দেশীয় অস্ত্র উদ্ধার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত ২ লাখ ৪ হাজার ২৪০ টাকা মূল্যের মালামাল এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের দিকনির্দেশনায় জেলা পুলিশের চলমান অপরাধবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। ডিবির অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে এবং ডিবি পুলিশের পরিদর্শক মো. নজরুল ইসলামের নির্দেশনায় এসআই মফিজুল ইসলাম, পিপিএমের সমন্বয়ে একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় ছিনতাইকৃত মালামালসহ চক্রটির চার সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী এলাকার রিপন (৩৪), কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার জগতচর এলাকার মো. রাব্বি (৩০), সিদ্ধিরগঞ্জের মিজমিজি চৌধুরীপাড়া এলাকার হৃদয় চন্দ্র দাস (৩০) এবং মিজমিজি মৌচাক স্ট্যান্ড এলাকার মাসুম (২৯)।

অভিযানে উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে দুটি ইসিজি মনিটর, লিফটের বিভিন্ন যন্ত্রপাতি, একটি বার্মিজ চাকু ও একটি ছোড়া। উদ্ধার করা মালামালের মোট মূল্য ২ লাখ ৪ হাজার ২৪০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে মামলা দায়ের করেছেন অভিযান পরিচালনাকারী এসআই মফিজুল ইসলাম, পিপিএম।

মহাসড়কে ছিনতাইসহ অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >