নারায়ণগঞ্জ । সোমবার
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্দরে ছেলের সাথে বিরোধের জেরে  পিতার উপর সন্ত্রাসী হামলা

বন্দর প্রতিনিধি: বন্দরে ছেলের সাথে বিরোধের জের ধরে পিতার উপর সন্ত্রাসী হামলা চালানোর ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পিতা বাদী হয়ে ঘটনার ওই দিন দুপুরে  চিহ্নিত মাদক সম্রাট শফিক, রফিক ও নিরবকে আসামী করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি। আহত আলী আক্কাস নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ডের রুপালী আবাসিক এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে। এর আগে গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৮টায় বন্দর রুপালী ১নং গেইট এলাকায় এ ঘটনাটি ঘটে।


অভিযোগের তথ্য সূত্রে জানা গেছে, বন্দর থানার রুপালী আবাসিক এলাকার হোটেল ব্যবসায়ী আলী আক্কাস মিয়ার ছেলে আরাফাত (১৯) এর সাথে একই এলাকার মৃত কাইল্লা আক্তারের মাদক ব্যবসায়ী ২ ছেলে শফিক ও রফিকের সাথে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। ছেলের সাথে বিরোধের জের ধরে গত বৃহস্পতিবার সকাল ৮টায় বিবাদী মাদক সম্রাট শফিক ও রফিক বাদী হোটেলের সামনে তাকে উদ্দেশ্য করে গালাগালি করতে থাকে। ওই সময় হোটেল ব্যবসায়ী আলী আক্কাস মিয়া উল্লেখিতদের গালাগালি করতে নিষেধ করলে সকল বিবাদীগন পূর্ব পরিকল্পনা অনুযায়ী দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে হোটেল ব্যবসায়ী অপর অতর্কিত হামলা চালিয়ে নিলাফুলা জখম করে। স্থানীয় এলাকাবাসী আহত হোটেল ব্যবসায়ীকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। এ ঘটনায় হোটেল ব্যবসায়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করলে অভিযুক্তরা অভিযোগ তুলে নেওয়ার  জন্য  নানা ভাবে হুমকি দামকি অব্যহত রেখেছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >