নারায়ণগঞ্জ । রবিবার
১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ওয়াকা ওয়াকা’র পর নিয়ে এলেন শাকিরা‘দাই দাই’

প্রকাশ পেয়েছে ফিফা বিশ্বকাপের ২০২৬ সালের অফিসিয়াল থিম সং— ‘দাই দাই’। শুক্রবার (১৫ মে) আনুষ্ঠানিকভাবে এই গানের মুক্তির ঘোষণা দেয় ফিফা।

গানটিতে একসঙ্গে কাজ করেছেন কলম্বিয়ান সুপারস্টার শাকিরা এবং আফ্রোবিটস আইকন বার্না বয়। এটি তাদের দুইজনের সংগীত ধারার মিশ্রণ— আফ্রোবিটস ও লাতিন ছন্দে তৈরি এক বহুভাষিক ও বহুজাতিক পপ গান।

প্রথম কোরাসের পর শাকিরা ও বার্না বয় পালাক্রমে গেয়েছেন নিজেদের অংশ , একে অপরের সঙ্গে সুর মিলিয়ে, এরপর পরিবেশন করেছেন একসঙ্গে ডুয়েট ।

গানটি প্রকাশের কিছুদিন আগেই ঘোষণা এসেছিল, শাকিরা, ম্যাডোনা এবং বিটিএস যৌথভাবে ফিফা টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত ফাইনালের হাফটাইম শোতে প্রধান শিল্পী হিসেবে পারফর্ম করবেন। এই অনুষ্ঠানটি ১৯ জুলাই অনুষ্ঠিত হবে মেটলাইফ স্টেডিয়ামে । যা ইস্ট রাদারফোর্ড শহরে, নিউ ইয়র্ক সিটির কাছাকাছি অবস্থিত।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >