নারায়ণগঞ্জ । শুক্রবার
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে
আগামীকাল থেকে ৪৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জানিয়েছে, নির্ধারিত রক্ষণাবেক্ষণ ও পাইপলাইন উন্নয়নমূলক কাজের জন্য নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ৪৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জিটিটিএল-এর নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে নারায়ণগঞ্জের সদর উপজেলা (ফতুল্লা, কুতুবপুর, গোগনগর, মাসদাইর, খানপুর, দেওভোগ, টানবাজার, বাবুরাইল, নবীগঞ্জ, সিদ্ধিরগঞ্জ ইত্যাদি এলাকা) তে ২৯ অক্টোবর ২০২৫, বুধবার রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত সকল শ্রেণির গ্রাহকের (গৃহস্থালি, বাণিজ্যিক ও শিল্প) গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় গ্যাসচালিত সকল ব্যবহার বন্ধ রাখার জন্য গ্রাহকদের অনুরোধ জানানো হয়েছে, যাতে দুর্ঘটনা এড়ানো যায়। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, রক্ষণাবেক্ষণ কার্যক্রম শেষে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।

তিতাসের পক্ষ থেকে এ বিষয়ে সার্বিক সহযোগিতা কামনা করেছেন জোনাল ম্যানেজার (জোবাইদ-ফতুল্লা-কুতুবপুর/আয়োজননগর-কাজীপুর, অ.দা) প্রকৌশলী মো. আব্দুল কুদ্দুস ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >