নারায়ণগঞ্জ । শুক্রবার
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমান শহীদ পরিবারের পাশে আছেন : রনি

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ৫ আগস্ট নারায়ণগঞ্জে ব্যাপক পরিসরে বিজয় মিছিল করেছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। রনির নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা যুবদলের ব্যনারে অনুষ্ঠিত হওয়া এই বিজয় র‌্যালিটি শহরে সকলের নজর কেড়ে নেয়।

র‌্যালিতে নারায়ণগঞ্জ জেলা যুবদলের অধিনস্থ প্রতিটি থানা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে যুবদলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন। এসময় মশিউর রহমান রনি নিজেই মাইক হাতে গণঅভুত্থান, স্বৈরাচারের পতন, স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নানা স্লোগাণ ধরেন। স্লোগাণে স্লোগাণে প্রকম্পিত হয় রাজপথ।


এদিকে, মশিউর রহমান রনির নেতৃত্বে শহরের হাজীগঞ্জে নির্মিত জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের নেতাকর্মীরা। এসময় ছাত্রদলের সাবেক নেতাকর্মীরাও অংশ নেন।


এক সংক্ষিপ্ত বক্তব্যে মশিউর রহমান রনি বলেন, ‘আগামী নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদদের পরিবারদেরকে যথাযথ মর্যাদা দিবেন। শহীদদের যে আত্মত্যাগের রক্তের ঋণশোধ করবে জাতীয়তাবাদী দল। আমাদের দলীয় নেতাকর্মীসহ যে সকল ছাত্র-জনতা এই অভ্যুত্থানে শহীদ হয়েছেন আমরা তাদের এই আত্মত্যাগ কখনো ভুলবো না। আমাদের নেতা তারেক রহমান শহীদ পরিবারের পাশে আছেন এবং আমরা তাদের পরিবারের পাশে আছি এবং থাকবো। আগামী দিনে একটি গণতান্ত্রিক শোষণমুক্ত গণতান্ত্রিক স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুত ঘটে তার জন্য আমাদের নেতা তারেক রহমান সকল পরিকল্পনা নিয়েছেন। ইনশাল্লাহ আমরা জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তার সমস্ত নির্দেশনা আগামী দিনে অক্ষর অক্ষরে পালন করব।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >