নারায়ণগঞ্জ । বুধবার
১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ গড়তে চাই : সাখাওয়াত

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, ‘স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিএনপির নেতাকর্মীদের ভূমিকার কথা এই দেশের মানুষ অবগত আছে। বিএনপি সর্বদা এই দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত ছিলো, আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। গণঅভ্যুত্থানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দিক-নির্দেশনায় আমরা ছাত্র-জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন চালিয়ে গেছি। জুলাইয়ের সেই দিনগুলো এখনো চোখে ভাসে। এই অভ্যুত্থান ছিলো সর্বস্তরের জনসাধারণের। এই অর্জনকে কেউ কুক্ষিগত কিংবা ম্লান করতে পারবে না। এই দেশের মানুষ আর স্বৈরাচারদেরকেও প্রতিষ্ঠিত হতে দিবে না। পাশাপাশি যেকোনো অন্যায়ের বিরুদ্ধে প্রশ্ন তুলতে হবে, প্রতিবাদ জানাতে হবে। কারণ আমরা যদি প্রশ্ন করাকে ভুলে যাই, তবে নতুন করে আবারও ফ্যাসিবাদ জন্ম নেবে। বিএনপি গণতন্ত্র চর্চায় বিশ্বাসী। আমরা চাই একটি শোষণমুক্ত, বৈষম্যহীন বাংলাদেশ—যেখানে দল, মত, ধর্ম নির্বিশেষে সবাই তার অধিকার ভোগ করবে।”

‘জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে নারায়ণগঞ্জ আইন কলেজে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান এবং মহানগর বিএনপি আয়োজিত বিজয় মিছিলে পৃথক দুটি অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এসব কথা বলেন।

এর মধ্যে মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে নারায়ণগঞ্জ আইন কলেজে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন: নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কলেজের এডহক কমিটির সদস্য অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, মহানগর বিএনপির আহ্বায়ক ও কলেজের এডহক কমিটির সদস্য অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, কলেজের অধ্যক্ষ অ্যাড. মো. সাখাওয়াত হোসেন ভুঁইয়া, প্রভাষক অ্যাড. মোহাম্মদ সালাহ উদ্দিন ভুঁইয়া, প্রভাষক অ্যাড. রাসেল প্রধান, প্রভাষক অ্যাড. আবু রায়হান। এছাড়াও কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অন্যদিকে, শহরের বঙ্গবন্ধু সড়ক সহ প্রধান সড়কগুলোতে সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে ব্যাপক পরিসরে বিজয় মিছিল বেড় করেন মহানগর বিএনপির নেতাকর্মীরা। এসময় নেতাকর্মীদের স্লোগাণে প্রকম্পিত হয় নগরীর রাজপথ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >