নারায়ণগঞ্জ । সোমবার
৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জসহ ৭ জেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতাদের বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, আদর্শবিরোধী কর্মকাণ্ড এবং গঠনতন্ত্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বিএনপি নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলার একাধিক নেতাকে বহিষ্কার করেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দলের কেন্দ্রীয় দপ্তর থেকে সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,ইতোপূর্বে দক্ষিণ শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য নারায়ণগঞ্জ জেলার সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, গাজীপুর মহানগর উত্তর থানা বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, দিনাজপুর জেলার বিরল উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাদেক আলী, সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ফিরোজা বেগম (সোনা), হবিগঞ্জ জেলা বিএনপির সদস্য-সহিদুল ইসলাম শাকিল, ভোলা জেলার তজুমদ্দিন উপজেলা বিএনপির ৪নং চাচড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম, চাঁপাইনবাবগঞ্জ জেলার বিএনপির সাবেক সভাপতি বাবর আলী বিশ্বাস, ভোলারই দৌলতখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, নোয়াখালীর সুবর্ণচর উপজেলা যুবদলের সভাপতি বেলাল হোসেন সুমন, কুমিল্লার লাকসাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাহবুবুল ইসলামসহ মোট ১১ জন নেতাকে দলীয় প্রাথমিক সদস্যসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বহিষ্কৃত নেতারা দলীয় সিনিয়র নেতাদের কাছে লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করলে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

এছাড়া দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি মজিবুর হোসেন বাবুক ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকের প্রাথমিক সদস্য পদ স্থগিত করা হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে জারি করা এই বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও এমন কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >