নারায়ণগঞ্জ । রবিবার
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

না.গঞ্জ ক্লাবের সাবেক সভাপতি মানুর ইন্তেকাল

মারা গেছেন নারায়ণগঞ্জ ক্লাবের দুই দুইবারের সাবেক সভাপতি আসিফ হাসান মাহমুদ মানু। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ১১ সেপ্টেম্বর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।


জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন আসিফ হাসান মাহমুদ মানু। তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। একদা ছিলেন যুবলীগের সক্রিয় নেতা। ওসমান পরিবারের সাথেও মানুর বিশেষ সক্ষতা ছিলো।


বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে চালানো হামলা ও হত্যার ঘটনায় নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় দায়েরকৃত একাধিক মামলায় তাকে আসামী করা হয়েছিল। যদিও তিনি আওয়ামী লীগের শাসনামলের শেষের দিকে রাজনীতি থেকে নিস্ক্রিয় হয়ে পরেন এবং ব্যবসায় মনোনিবেশের পাশাপাশি নারায়ণগঞ্জ ক্লাবের নানা কার্যক্রমে সক্রিয় হয়ে উঠেছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >