নারায়ণগঞ্জ ।
,

ফতুল্লার ভোলাইলে পল বেকার্সকে ২ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ভোলাইল এলাকায় পল বেকার্স ফ্যাক্টরিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও খাদ্যপণ্যে অবৈধভাবে রং ব্যবহারের দায়ে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়। এ ছাড়া কারখানার বৈধ কাগজপত্রও দেখাতে পারেনি কর্তৃপক্ষ।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিফ আল তাওহীদ ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন।

অভিযানে প্রসিকিউশন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন সদর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. শাহজাহান।

তি‌নি বলেন, অভিযানে পল বেকার্স ফ্যাক্টরিতে খাদ্য উৎপাদনের পরিবেশ অস্বাস্থ্যকর পাওয়া যায়। খাদ্যদ্রব্যে অবৈধভাবে রং ব্যবহারেরও প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া কারখানার বৈধ কাগজপত্র দেখাতে পারেনি কর্তৃপক্ষ। বিশেষ করে বিএসটিআইয়ের অনুমোদনের কাগজপত্র দেখাতে ব্যর্থ হয় তারা।

মো. শাহজাহান বলেন, এসব অনিয়মের কারণে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারায় প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় নারায়ণগঞ্জ জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুরাইয়া সাইদুন নাহার ও পুলিশের একটি দল উপস্থিত ছিল।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >