নারায়ণগঞ্জ । শনিবার
১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে মহানগর বিএনপির প্রস্তুতি সভা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সফল করতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে প্রস্তুতি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এসময় সাখাওয়াত হোসেন খান দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ব্যাপক পরিসরে পালন ও তা সফল করতে কর্মপরিকল্পনা জানানোর পাশাপাশি নেতাকর্মীদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।


শুক্রবার বিকেলে শহরের হোসিয়ারি সমিতি প্রাঙ্গণে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আওতাধীন নারায়ণগঞ্জ সদর, বন্দর থানা, বন্দর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, মহিলাদল, কৃষকদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে মহানগর বিএনপির এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।


সভা থেকে জানা গেছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী পহেলা সেপ্টেম্বর নগরীতে বিশাল শোডাউনের মাধ্যমে আনন্দ র‌্যালী করতে যাচ্ছে মহানগর বিএনপি। যা সকাল ১০টায় মিশন পাড়া হোসিয়ারি সমিতি সামনে থেকে শুরু করার কথা জানানো হয়েছে।


এছাড়াও মহানগরের অধিনস্থ বিভিন্ন স্থানে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।
এদিকে, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক ফহেত মোহাম্মদ রেজা রিপন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, এড. এইচএম আনোয়ার প্রধান, বরকত উল্লাহ, হাবিবুর রহমান মিঠু, ফারুক হোসেন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ লিটন, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহম্মেদ, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, মহানগর শ্রমিকদলের সদস্য সচিব ফারুক হোসেন , মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মির্জা কামাল উদ্দিন জনি, বিএনপি নেতা শেখ সেলিম, নাজমুল হক, চঞ্চল মাহমুদ, ইকবাল হোসেন, শাহাদুল্লাহ মুকুল, সাইফুল ইসলাম বাবু, হিরা সরদার, ইকবাল হোসেন, সোহেল খান বাবু, গোগনগর বিএনপির সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়াজী, মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তারা মিয়া, ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকার, বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক মাসুদ রানা, আলীরটেক ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, মদনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন ভূইয়া, সাধারণ সম্পাদক শাহেন শাহ্ মিঠু, বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহম্মেদ, সাধারণ সম্পাদক মাসুদ রানা, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহাজাদা আলম রতন, মহানগর ওলামা দলের সভাপতি হাফেজ শিবলীসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >