নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রায়গঞ্জে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার দেওভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পুকুর থেকে অজ্ঞাত এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (১ ডিসেম্বর) সকালে দেওভোগ বাজার-সংলগ্ন পুকুরে জেলেরা মাছ ধরার সময় জালে জড়িয়ে শিশুটির মরদেহ ভেসে ওঠে। 

খবর পেয়ে স্থানীয়রা পুলিশকে জানায়। পরে সলঙ্গা থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

শিশুটির বয়স আনুমানিক ৮-৯ বছর বলে ধারণা করা হচ্ছে। তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জানান, ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত প্রক্রিয়া চলছে। শিশুটিকে অন্য কোথাও থেকে এনে ফেলা হয়ে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 

মরদেহটি সিরাজগঞ্জ শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >