নারায়ণগঞ্জ । রবিবার
১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

মেট্রোর ছাদে যাত্রী, ট্রেন চলাচল বন্ধ

বিদ্যুৎচালিত দ্রুতগতির গণপরিবহন মেট্রো ট্রেনের ছাদে যাত্রী উঠে পড়ায় ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ আছে। 

রোববার (৩০ নভেম্বর) রাত আটটা চল্লিশ মিনিটের দিকে বিষয়টি জানিয়েছেন এমআরটি লাইন-৬ এর উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী।

তিনি জানান, বাংলাদেশ সচিবালয় স্টেশন এ মেট্রো ট্রেনের ছাদের উপর দুই জন ব্যক্তি উঠে পড়ায় ট্রেন চলাচল সাময়িক বন্ধ আছে। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

তবে কয়টা থেকে ট্রেন চলাচল বন্ধ আছে সেটি এই মুহূর্তে তিনি জানাতে পারেননি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >