নারায়ণগঞ্জ ।
,

ব্যাংকের ভেতর থেকে গ্রাহকের প্রায় ৮ লাখ টাকা চুরি

ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব্যাংকের ক্যাশ কাউন্টারের সামনে রাখা এক গ্রাহকের ৭ লাখ ৮০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে চোর চক্র।

সোমবার (২৪ আগস্ট) সকালে সোনালী ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া করপোরেট শাখায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ব্যাংক সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে এক গ্রাহক ৭ লাখ ৮০ হাজার টাকা জমা দিতে ব্যাংকে যান। তিনি টাকার ব্যাগটি ক্যাশ কাউন্টারের সামনে রেখে পাশে টেবিলে বসে জমা ভাউচার লেখার সময় চোর চক্রের এক সদস্য কৌশলে টাকার ব্যাগটি কাউন্টার থেকে নিয়ে চলে যায়। গ্রাহক সেজে চোর চক্রের কয়েকজন সদস্য ব্যাংকে প্রবেশ করেছিল। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

সোনালী ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া করপোরেট শাখার প্রধান মে. শরীফুল হক জানান, গ্রাহক টাকার ব্যাগটি কাউন্টারের সামনে রেখে জমার ভাউচার লিখছিল৷ টাকার দিকে নজর না রাখায় চোর চক্র কৌশলে টাকা নিয়ে ব্যাংক থেকে চলে যায়। গ্রাহকের অসাবধানতার কারণেই এই অনকাঙ্খিত ঘটনাটি ঘটেছে। সিসিটিভির ফুটেজ দেখে পুলিশ চোর চক্রটিকে শনাক্তের চেষ্টা করছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >