নারায়ণগঞ্জ ।
,

ঝিনাইদহে মাঠ থেকে কৃষকের পা ও গলা বাঁধা লাশ উদ্ধার

ঝিনাইদহ সদর উপজেলায় মাঠ থেকে পা ও গলা বাঁধা অবস্থায় এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার রাঙ্গিয়ার পোতা গ্রামে বটদাড়ির মাঠ থেকে ওই কৃষকের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে রাঙ্গিয়ার পোতা-বংকিরা সড়কের বটদাড়ির মাঠে রাস্তার পাশের ধানের আইলে ইসাহাক আলী নামের এক কৃষকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করলে স্বজনদের খবর দেয়। স্বজনরা এসে ইসাহাক আলীকে শনাক্ত করলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। পাঁ বেঁধে গলায় ফাঁস দিয়ে ইসাহাক আলীকে হত্যা করে ওই স্থানে ফেলে গেছে দুর্বৃত্তরা। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা প্রাথমিকভাবে জানতে পারেনি পুলিশ।

ডাকবাংলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আনিছুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে পা বেঁধে গলায় ফাঁস দিয়ে ইসাহাক আলীকে হত্যা করে ওই স্থানে ফেলে গেছে দুর্বৃত্তরা। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা দ্রুত শনাক্ত করে অপরাধীদের আইনের আওতায় আনার কাজ চলছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >