নারায়ণগঞ্জ ।
,

কুষ্টিয়ার লালন মেলায় মাদক নিয়ন্ত্রণে আখড়ায় অভিযান চালাল পুলিশ

রবিবার (১১ অক্টোবর) বিকেলে লালন মাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মাদক নিয়ন্ত্রণ ও মাজার এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।


জানা গেছে, আগামী ১৭, ১৮ ও ১৯ অক্টোবর তিন দিনব্যাপী লালন একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে লালনের ১৩৬তম তিরোধান দিবসের অনুষ্ঠান।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লালন ভক্ত ও লালন দর্শন চর্চার অনুসারীরা যাতে সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।


অভিযানে উপস্থিত ছিলেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মো. হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ, ডিবি, এআরআইবিসহ প্রশাসনের বিভিন্ন ইউনিটের সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >