নারায়ণগঞ্জ ।
,

জনগণ বিএনপি সরকারের পাশে থাকলে সব ষড়যন্ত্র মোকাবিলা সম্ভব: রাশেদ খান

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দিল্লিতে বসে এবং জামায়াতে ইসলামী বাংলাদেশে বিভিন্ন হঠকারী দেশবিরোধী ষড়যন্ত্র করছে। তবে দেশের জনগণ বিএনপি সরকারের পাশে থাকলে যেকোনো চাপ ও ষড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব।

বিকেলে নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর বন্ধুত্বের বিষয়টি দেশবাসী দেখেছে। ১৯৮৬ সালের নির্বাচনেও আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী এরশাদের ক্ষমতাকে পাকাপোক্ত করতে দেশের জনগণ ও গণতন্ত্রের বিরুদ্ধে চক্রান্ত করেছিল বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের ছয় মাস অতিবাহিত হওয়ার পর থেকে লংমার্চসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে তারা। তবে জনগণ এসব কর্মসূচি গ্রহণ করেনি।

এর আগে তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকায় অবস্থিত আব্বাসী মঞ্জিল জৌনপুরী দরবার শরীফে গিয়ে মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম ফয়েজ উদ্দিনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >