নারায়ণগঞ্জ ।
,

গাজীপুরে একদিনে নিভে গেল তিন প্রাণ

গাজীপুরের কালিয়াকৈর ও কাপাসিয়া থানা এলাকায় পৃথক ঘটনায় তিনটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে এক যুবককে জমিসংক্রান্ত বিরোধের জেরে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া কালিয়াকৈরে জঙ্গল থেকে এক ব্যক্তির অর্ধগলিত ঝুলন্ত মরদেহ এবং কাপাসিয়ায় ব্রহ্মপুত্র নদ থেকে এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১১টার দিকে কাপাসিয়া উপজেলার পাবুর দক্ষিণপাড়া বলখেলা বাজার এলাকায় ঘাস কাটা নিয়ে স্থানীয় মনির সরকারের ছেলে নিলয় সরকারের সঙ্গে তার চাচাতো ভাই রাসেলের কথা-কাটাকাটি ও ঝগড়া হয়। এ ঘটনার জেরে বাজার থেকে বাড়ি ফেরার পথে নিলয়ের ওপর হামলা চালান রাসেল।

একপর্যায়ে স্থানীয় আব্দুর রশিদ এতিমখানার পাশে পাকা সড়কে পৌঁছালে রাসেল ধারাল অস্ত্র দিয়ে নিলয়ের মাথায় অতর্কিত কোপ দেন। এতে গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে যান নিলয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে এক যুবক নিহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত রাসেল পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

এদিকে, কালিয়াকৈর উপজেলার গলাচিপা এলাকার একটি জঙ্গল থেকে এক ব্যক্তির অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে জঙ্গলের ভেতরে একটি গাছের সঙ্গে মরদেহটি ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) রবিউল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে।

অন্যদিকে, গাজীপুরের কাপাসিয়ায় নিখোঁজের তিন দিন পর জাহিদ হাসান নামে এক শিশুর মরদেহ ব্রহ্মপুত্র নদ থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৮টার দিকে শিশুটির বাড়ি থেকে প্রায় ৪০০ মিটার দূরে ব্রহ্মপুত্র নদের একটি ঘাটে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা।

নিহত জাহিদ হাসান কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের খিরাটি গ্রামের মিজানুর রহমানের ছেলে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >