মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্সে করে ই’য়া’বা পা’চা’রের সময় চালকসহ তিন মা’দ’ক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ১০ টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মানবেন্দ্র বালো প্রেরিত বিজ্ঞপ্তিতে জানা যায় , বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জ সদর থানাধীন বেউথা মোড় এলাকায় মানিকগঞ্জ-সিংগাইর আঞ্চলিক সড়কে অভিযান চালিয়ে ১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম সেওতা এলাকার মৃত খন্দকার শরিফ উদ্দিনের ছেলে খন্দকার আতিকুর রহমান রুবেল (৪০), নতুন বস্তী এলাকার মৃত সুলতান মিয়ার ছেলে ফরিদ মোহাম্মদ সৈকত (৪৭), এবং হরিরামপুর উপজেলার ঝিটকা কলাহাটি এলাকার আবুল কাশেমের ছেলে রেজাউল করিম খান মিলন (৪১)।
ডিবি পুলিশ বিজ্ঞপ্তিতে জানায়, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া মাদক বহনে ব্যবহৃত সরকারি অ্যাম্বুলেন্সটির আনুমানিক মূল্য ১৩ লাখ টাকা।
অভিযানে নেতৃত্ব দেয়া ডিবি পুলিশের এস আই অভিজিৎ চৌধুরী বলেন, গোপন সংবাদ পেয়ে টিমসহ বেউথা মোড়ে এম্বুলেন্সে অভিযান পরিচালনা করি। এসময় ১ হাজার ৫০০ ইয়াবা উদ্ধার এবং এম্বুলেন্স চালকসহ ৩ জনকে আটক করেন।
এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে বলে ডিবির ইনচার্জ মানবেন্দ্র বালো জানিয়েছেন।
এদিকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, এম্বুলেন্সে মাদকের বিষয়টি জানার পরপরই ডিবির ওসিকে আইনগত পদক্ষেপ নিতে তিনি বলেছেন।




