নারায়ণগঞ্জ ।
,

পটুয়াখালীতে পৃথক ট্রলার ডুবি ঘটনায় ১৩ জেলে নিখোঁজ

মহিপুর মৎস্য আড়তদার মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি রাজু আহমেদ রাজা ট্রলার ডুবির এই তথ্য নিশ্চিত করেছেন।


আড়তদার সমিতি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৮ জুলাই) দুপুর ১টার দিকে চর বিজয় সংলগ্ন বঙ্গোপসাগরে ৬ জন জেলেসহ একটি ছোট মাছধরা ট্রলার ডুবে যায়। এ ঘটনায় ট্রলারের মালিক মাসুদ মাঝিকে উদ্ধার করা সম্ভব হলেও এখনও ৫ জন জেলে নিখোঁজ রয়েছেন।


এর আগে, গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে বঙ্গোপসাগরের ১৭ কিলোমিটার গভীরে ১৮ জন জেলে নিয়ে ফকিরহাটের এফবি মহিমা নামের একটি ট্রলার ডুবে যায়। এসময় ১৬ জেলেকে উদ্ধার করা হলেও এখনও ২ জন জেলে নিখোঁজ রয়েছেন।


তারও আগে, গত রবিবার বঙ্গোপসাগরের ৬০ কিলোমিটার গভীরে ১১ জন জেলেসহ গলাচিপার খরিদা গ্রামের ইমাদুলের মালিকানাধীন আরও একটি ট্রলার ডুবে যায়। এ ঘটনায় ৫ জনকে জীবিত উদ্ধার করা গেলেও বাকি ৬ জেলের এখনও কোনো সন্ধান মেলেনি।


কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে। সমুদ্র উত্তাল থাকায় উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >