সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁর দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেছে অনলাইন নিউজ পোর্টাল ‘সময় নারায়ণগঞ্জ’ পরিবারের সদস্যরা।
প্রকাশক, সম্পাদক, সাংবাদিক, ফটোজার্নালিস্টসহ প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা-কর্মচারীরা জানান, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন। সাম্প্রতিক অবস্থার কারণে তাঁর সুস্থতা আজ জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয় হয়ে উঠেছে।
সময় নারায়ণগঞ্জ পরিবারের পক্ষ থেকে বলা হয়, “আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন বেগম জিয়াকে দ্রুত আরোগ্য দান করেন এবং তাঁর সুস্থতা ফিরে আসে। দেশ ও জাতির কল্যাণে তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও নেতৃত্ব এখনও প্রয়োজন।”








