নারায়ণগঞ্জ । রবিবার
৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

স্ত্রীকে উত্ত্যক্ত করায় বন্ধুকে খুন

গাজীপুরে স্ত্রীকে উত্ত্যক্ত করায় ক্ষুব্ধ হয়ে ঘনিষ্ঠ বন্ধু মনির মোল্লাকে খুন করেন বেদন মৃধা। গতকাল সোমবার দুপুরে নিজ বাড়ি থেকে বেদন মৃধাকে গ্রেপ্তার করে হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। 

আজ মঙ্গলবার আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন তিনি। ঘাতক বেদন মৃধা (৫৫) গাজীপুরের জয়দেবপুর থানার টেকপাড়া গ্রামের সমির উদ্দীন মৃধার ছেলে।

গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন জানান, গাজীপুরের কালীগঞ্জ থানার পাড়াবর্তা গ্রামের আবুল হাসেম মোল্লার ছেলে মনির মোল্লা (৫৫) ছিলেন বেদন মৃধার ঘনিষ্ঠ বন্ধু। গত রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে পূর্বাচলের ২৪ নম্বর সেক্টরে একটি নির্জন মাঠে তার দুই পা বিচ্ছিন্ন লাশ পাওয়া যায়। ওই দিন রাতে এ ঘটনায় নিহতের স্ত্রী জোসনা বেগম বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। তথ্য-প্রযুক্তি ব্যবহার করে সোমবার বেদন মৃধাকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।জিজ্ঞাসাবাদে তিনি স্ত্রীকে উত্ত্যক্ত করার জেরে বন্ধুকে হত্যার কথা স্বীকার করেন। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >