নারায়ণগঞ্জ । রবিবার
১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

স্কুল শিক্ষিকা ধর্ষণের অভিযোগে যুবক আটক

খাগড়াছড়ির পর্যটনকেন্দ্র আলুটিলার তারেং এলাকায় স্কুল শিক্ষিকাকে (২৯) ধর্ষণের অভিযোগে লিটন ত্রিপুরা (২৪) নামে এক যুবককে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই নারী আজ শুক্রবার (২৪ অক্টোবর) সকালে বাদী হয়ে মাটিরাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেছেন। আটক সদর উপজেলার জিরোমাইলের মহালছড়া এলাকার বাচ্চুরাম ত্রিপুরার ছেলে।বর্তমানে ভুক্তভোগী নারী এবং আটক লিটন ত্রিপুরা দুজনই পুলিশের হেফাজতে রয়েছেন।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এক বন্ধুর সঙ্গে আলুটিলা এলাকায় বেড়াতে যান ভুক্তভোগী শিক্ষিকা। পথে লিটন ত্রিপুরা মোটরসাইকেলযোগে তারেং এলাকায় তাদের পথরোধ করে। পরে ভয় দেখিয়ে ওই শিক্ষিকাকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।শিক্ষিকার সঙ্গে থাকা ছেলে বন্ধু নিকটবর্তী সেনাবাহিনীর ক্যাম্পে খবর দিলে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লিটন ত্রিপুরাকে আটক এবং ভুক্তভোগীকে হেফাজতে নিয়ে মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করেন।

মাটিরাঙ্গা থানার ওসি মো. তৌফিকুল ইসলাম বলেন, ‘আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং ভুক্তভোগী শিক্ষিকাকে ডাক্তারি পরীক্ষার জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হবে।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >