নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক হাজার পিস ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ থানাধীন আষারিয়ারচর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।
গ্রেপ্তাররা হলেন কল্পনা আক্তার (২৩) ও মরিয়ম আক্তার ফারজানা (৩৩)।
পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ঢাকাগামী শাহজাদপুর ট্রাভেলসের একটি বাসে তল্লাশি চালায় পুলিশ। ওই সময় বাসের সি-৩ ও সি-৪ নম্বর সিটে বসা দুই নারী যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাদের তল্লাশি করা হয়। পরে তাদের হেফাজত থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব ইয়াবা বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি বলেন, ‘এ ঘটনায় সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তারদের বৃহস্পতিবারই আদালতে পাঠানো হয়েছে।’




