নারায়ণগঞ্জ ।
,

সোনারগাঁওয়ে ১৫ মাদকসেবীর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

সোনারগাঁও থানা পুলিশের অভিযানে আটক ১৫ মাদকসেবীকে সামারি ট্রায়ালের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল বারিকের নেতৃত্বে গত ২৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ সোনারগাঁও থানাধীন কাঁচপুর এলাকায় মাদক উদ্ধার ও মাদকসেবীদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মোট ১৫ জন মাদকসেবীকে আটক করে পুলিশ। পরে ৩০ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ তাদের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হয়।

আদালত সামারি ট্রায়ালের মাধ্যমে ৩ জন মাদকসেবীকে ৭ দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। অপর ১২ জনকে ৩০ দিনের কারাদণ্ডের পাশাপাশি ৫০০ টাকা করে জরিমানা করা হয়।

সাজাপ্রাপ্তরা হলেন—সজল (২৮), রিফাত (২৮), রবিন (২৪), মোঃ আবুল হোসেন (৪০), মোঃ রাজু (২০), মোক্তার হোসেন (৩৬), আক্তার হোসেন (২৬), মোঃ আজিজুল হক (৪২), মোঃ আলী আকবর (৪২), মোঃ কাওসার (৩৬), আল আমিন (৪২), মোঃ বাছেদ (৪৮), আবুল কালাম (৪২), তৌফিকুল ইসলাম শাওন (২৫) এবং মোঃ সোহাগ (২৫)।

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে সোনারগাঁও থানা পুলিশ নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >