নারায়ণগঞ্জ ।
,

সোনারগাঁওয়ে ২ হাজার ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

রোববার (৩১ আগস্ট) দুপুর ১২টা ৩৫ মিনিটে সোনারগাঁও থানাধীন পিরোজপুর এলাকার বিসমিল্লাহ সিএনজি পাম্পের সামনে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃত হলেন—দুলু বেগম (৬০)। তিনি কুমিল্লা জেলার কোতোয়ালি থানার গোলবাড় এলাকার মৃত আলী নেওয়াজের স্ত্রী।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. সফিউদ্দিনের নেতৃত্বে সোনারগাঁও থানার একটি আভিযানিক দল অভিযানটি পরিচালনা করে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দুলু বেগমের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার পিসিপিআর যাচাই করে একাধিক মাদক মামলার তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সোনারগাঁও থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >