নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক ১০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ জনাব গোলাম সারোয়ার এর তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ মামুনুর রশিদ এর নেতৃত্বে সোনারগাঁও থানার একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে ০৯/০৫/২০২৬ খ্রিস্টাব্দ বিকেল আনুমানিক ৫:৩০ ঘটিকায় সোনারগাঁও থানাধীন নানাখী এলাকায় গ্রামীণ ব্যাংকের সামনে পাকা রাস্তার উপর হতে মোঃ ইজ্জত আলী (৫৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত হতে ১০ (দশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ ইজ্জত আলী নানাখী পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম মোঃ সফর আলী এবং মাতার নাম মৃত জরিনা বেগম।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >