নারায়ণগঞ্জ । সোমবার
১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে হঠাৎ হাজির ভূমি প্রতিমন্ত্রী,কর্মকর্তাশূন্য অফিসে ক্ষোভ, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে কর্মকর্তাশূন্য অফিস দেখতে পেলেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। বুধবার সকাল ৯টা ১০ মিনিটে তিনি অফিসে উপস্থিত হলেও সেখানে কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে খুঁজে পাননি।

হঠাৎ এমন পরিস্থিতিতে বিস্মিত প্রতিমন্ত্রী প্রায় আধাঘণ্টা ভূমি অফিসের বারান্দায় বসে অপেক্ষা করেন। কিন্তু নির্ধারিত সরকারি সময়ে কোনো কর্মকর্তার উপস্থিতি না থাকায় তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
এ সময় প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “এ ধরনের ঘটনা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত। যারা সরকারি দায়িত্ব পালনে অবহেলা করবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে তিনি আরও বলেন, “জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের কল্যাণেই কাজ করবে। কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি কিছুতেই মেনে নেওয়া হবে না।”

আকস্মিক এ পরিদর্শনের ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসনের ভেতরে শৃঙ্খলা ফেরাতে এ ধরনের অভিযান আরও জোরদার হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >