নারায়ণগঞ্জ । রবিবার
৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নারী, সংখ্যালঘু সকলের অধিকার রক্ষায় বিএনপি নেতৃত্ব প্রয়োজন: মান্নান

নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনের বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, দুর্নীতি ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ গঠনে বিএনপির বিকল্প নেই। তিনি বলেন, বিএনপিকে বিজয়ী করে দুঃশাসন দূর ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সুযোগ তৈরি করা যাবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের ৬ ও ১০ নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।

আজহারুল ইসলাম মান্নান আরও বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিলে দেশের উন্নয়ন, নারীর অগ্রাধিকার এবং ফ্যামিলি কার্ডের সুবিধা শুধু নারীরাই নয়, সবার জন্য কার্যকর হবে। তিনি যোগ করেন, “আমরা সবাই এই দেশের নাগরিক, সংখ্যালঘু বলে কোনো বিভাজন নেই। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান বা মুসলিম সবাই সমান অধিকার পাবে। আওয়ামী লীগ আমাদের সম্পদ দখল করেছে, কিন্তু বিএনপির লোকজন কখনো তা করেনি। সোনারগাঁয়ে ৫ আগস্টের পর কোনো হিন্দু সম্প্রদায়ের বাড়ি বা ধর্মীয় প্রতিষ্ঠানে আঘাত লাগেনি।”

পথসভায় জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস এম আসলাম এবং অন্যান্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >