নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

উল্লাপাড়ায় বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা উপজেলায় অভ্যন্তরীণ বোরো মৌসুমে সরকারি ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৩ মে) সকালে খাদ্য বিভাগের আয়োজনে উপজেলার আর/এস খাদ্য গুদামে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা রফিকুল ইসলাম খান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আইনিন আফরোজ, ওসি এলএসডি মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন আজাদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা শাহজাহান আলী এবং সাবেক পৌর মেয়র এম বেলাল হোসেনসহ গণমাধ্যমকর্মীরা।

উপজেলা খাদ্য বিভাগ জানায়, চলতি মৌসুমে কৃষকদের কাছ থেকে কৃষি অ্যাপের মাধ্যমে আবেদন গ্রহণ করে স্বচ্ছ ও ডিজিটাল পদ্ধতিতে লটারির মাধ্যমে ধান-চাল সংগ্রহ করা হবে।

সরকার এ বছর উল্লাপাড়া থেকে ৩৬ টাকা কেজি দরে ৩ হাজার ২৮ মেট্রিক টন ধান, ৪৯ টাকা কেজি দরে ৪ হাজার ৩৭৭ মেট্রিক টন চাল এবং ৩৫ টাকা কেজি দরে ৩০ মেট্রিক টন গম সংগ্রহ করবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >