নারায়ণগঞ্জ । মঙ্গলবার
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

উচ্ছেদের আগেই সরলো হকাররা, খালি ফুটপাত

নারায়ণগঞ্জ শহরে ঘোষিত উচ্ছেদ অভিযানের আগেই ফুটপাত ছেড়ে সরে গেছেন হকাররা।

সোমবার (১৩ এপ্রিল) সকাল থেকেই শহরের চাষাঢ়া, কালিরবাজার ও আশেপাশের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ঘুরে এ দৃশ্য দেখা গেছে।

সকালে চাষাঢ়া এলাকা এবং বঙ্গবন্ধু সড়ক ঘুরে দেখা যায়, ফুটপাতে নেই আগের সেই ভিড়। অস্থায়ী দোকান, টং বা ভাসমান স্টল সব আগের রাতের মধ্যেই সরিয়ে নেওয়া হয়েছে। ফলে পথচারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারছেন। জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পক্ষ থেকে হকার উচ্ছেদের ঘোষণা দেওয়ার পর থেকেই হকারদের মধ্যে এক ধরনের চাপা উদ্বেগ তৈরি হয়। অভিযানের মুখোমুখি না হয়ে অনেকেই স্বেচ্ছায় তাদের ব্যবসা গুটিয়ে নিয়েছেন।

স্থানীয় কয়েকজন পথচারী জানান, দীর্ঘদিন পর ফুটপাত দিয়ে স্বাভাবিকভাবে হাঁটতে পারছেন তারা। উত্তর চাষাঢ়া এলাকার বাসিন্দা শিহাব বলেন, প্রতিদিন এখানে হাঁটা দায় হয়ে যেত। আজকে এসে দেখলাম পুরো জায়গা খালি। এটা সত্যিই স্বস্তির।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান জানিয়েছেন, আজ থেকে শহরের বঙ্গবন্ধু সড়কে কোন হকার বসতে পারবে না। তবে হকারদের জন্য বিকল্প পুনর্বাসনের ব্যাবস্থা নেয়া হবে। এক্ষেত্রে নারায়ণগঞ্জের ভোটারদের অগ্রাধিকার দেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >