নারায়ণগঞ্জ । শনিবার
১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

রাসেল গার্মেন্টসে
ছাঁটাই বন্ধসহ ১৯ দফা দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

শ্রমিক ছাঁটাই বন্ধ, জিএমের পদত্যাগসহ ১৯ দফা দাবিতে সড়ক অবরোধ করেছে রাসেল গার্মেন্টসের শ্রমিকরা।
সোমবার (২২ ডিসেম্বর) সকালে শহরের চাষাড়া গোল জ সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা।

এদিকে সড়ক অবরোধের কারণে ঢাকার সাথে নারায়ণগঞ্জের যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়, শহরের চাষাড়া পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। একইভাবে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার যানজট সৃষ্টি হয়। অত:পর নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সমঝোতায় গার্মেন্ট মালিকপক্ষ শ্রমিকদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে সড়ক অবরোধ থেকে শ্রমিকরা সরে আসলে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে যান চলাচল স্বাভাবিক হয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >