নারায়ণগঞ্জ । রবিবার
১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ডিসি রায়হানের শীত বস্ত্র বিতরণ

শীতের রাতে দরিদ্র ও ছিন্নমূল মানুষের পাশে শীতবস্ত্র নিয়ে দাড়িয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মো. রায়হান কবির।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার বন্দর ঘাট ও চাষাড়া রেলস্টেশনে শীতার্ত, দরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।

বিতরণকালে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, তীব্র শীতে যেন কোন অসহায় মানুষ কষ্ট না পায়, সেজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। শুধু সদর উপজেলাই নয়, পর্যায়ক্রমে জেলার সকল উপজেলাতেই এমন শীতবস্ত্র বিতরণ করা হবে যাতে শীতের রাতে কেউই আর অবহেলিত বা অনাদৃত না থাকে।

এসময় আরও উপস্থিত ছিলেন এস এম ফয়েজ উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার, নারায়ণগঞ্জ সদর, নেজারত ডেপুটি কালেক্টর মো: তারিকুল ইসলাম, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >