নারায়ণগঞ্জ । শুক্রবার
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

চাষাড়া শহীদ মিনারে বাউলদের কর্মসূচির ব্যানার ছেড়ার ঘটনায় যুবক আটক

নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে বাউলদের উপর হামলার বিচারের দাবিতে কর্মসূচির ব্যানার ছিঁড়ে ফেলায় এক যুবক আটক হয়েছেন।

রোববার (৩০ নভেম্বর) বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানান সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ।

তাৎক্ষণিকভাবে ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি। এরপরই শহীদ মিনারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। শহীদ মিনারে ভাসমান হকারদেরও সরিয়ে দেয় পুলিশ।

পরে বেলা সোয়া চারটার দিকে শহীদ মিনারে নারায়ণগঞ্জ জেলা বাউল শিল্পী ও ওলি-আউলিয়ার ভক্ত-আশেকানদের আয়োজনে মাজারে হামলা ও বাউলদের উপর হামলার প্রতিবাদে সমাবেশ শুরু হয়।

এতে উপস্থিত আছেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা রফিউর রাব্বি, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি মনি সুপান্থ, সাধারণ সম্পাদক দিনা তাজরিন, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা সভাপতি ধীমান সাহা জুয়েল, বাউল শিল্পী ইউনূস ভান্ডারী, চান মিয়া, ফকির শাহ জালাল প্রমুখ।

ওসি নাছির আহমদ বলেন, সংঘাতের আশঙ্কা থাকায় ফোর্স নিয়ে যেকোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছেন পুলিশ। অন্যদিকে র‍্যাব ১১ এর সদস্যদেরকে শহীদ মিনারের আশেপাশে অবস্থান নিতে দেখা যায়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >