নারায়ণগঞ্জ । শনিবার
২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে গ্যাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার গন্ধর্বপুর ও ভুলতা ইউনিয়নের ফকিরেরদরগা এলাকার ৬টি প্রতিষ্ঠানের গ্যাসের অবৈধ সংযোগ ও সোর্স লাইন বিচ্ছিন্ন করা হয়েছে।

রবিবার ১৪ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মারজানুর রহমান নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আনসার ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানে চুনা কারখানা, আল-আমিন খাবার হোটেল, মোস্তাকিম মিষ্টান্ন ভান্ডারসহ ছয় প্রতিষ্ঠানের গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মারজানুর রহমান বলেন, চিহ্নিত করা সকল অবৈধ গ্যাস সংযোগ পর্যায়ক্রমে বিচ্ছিন্ন করা হচ্ছে। গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >