নারায়ণগঞ্জ । মঙ্গলবার
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ,
২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

রূপগঞ্জে শিক্ষার্থীকে জিম্মি করে ১০ ভরি সোনা ও ১০ লাখ টাকা লুট

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক স্কুল শিক্ষার্থীকে জিম্মি করে ১০ ভরি স্বর্ণ ও ১০ লাখ নগদ টাকা লুটে নিয়েছে ডাকাতরা। এ ঘটনায় মঙ্গলবার (২৫ নভেম্বর) আব্দুর রশিদ বাদী হয়ে রূপগঞ্জ থানায় একট অভিযোগ দায়ের করেন। এর আগে সোমবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভা কার্যালয়ের পাশে এ ঘটনা ঘটে। 

কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ তমো জানান, তার বাবা আব্দুর রশিদ ভোলাবো ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত ওমেদার। তার নানাবাড়ির ওয়ারিশ সূত্রে পাওয়া জমি বিক্রির ১০ লাখ টাকা ও তার মায়ের ব্যবহৃত ১০ ভরি স্বর্ণ বাসায় ছিল। সোমবার তার মা ও বোন হাসপাতালে থাকাকালীন বাড়িতে তমো একা থাকায় ডাকাতরা পরিকল্পিতভাবে তিনতলায় প্রবেশ করে। সেখানে কৌশলে তালা ভেঙে ঘরে প্রবেশ করে মুখোশ পরা ৫ থেকে ৭ জন ডাকাত। তারা তমোকে একা পেয়ে হাত-পা ও মুখ বেঁধে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে চলে যায়।

এ বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জ থানার ভোলাব তদন্ত কেন্দ্রের দায়িত্বরত উপ পরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন বলেন, গতকাল খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। অভিযোগ না পেয়ে কিছু করা যায়নি। আজ অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >