নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে নবজাতকের মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পের সময় দেয়াল ধসে ফাতেমা নামের এক নবজাতকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ এলাকার ৫ নম্বর ক্যানেল সংলগ্ন স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা ওই এলাকার আব্দুল হকের শিশু কন্যা।

স্থানীয়দের বরাতে জানা যায়, ভূমিকম্প শুরু হলে ফাতেমা, তার মা কুলসুম বেগম ও পাশের বাড়ির জেসমিন বেগম ভুলতা গাউছিয়া যাওয়ার জন্য সড়ক ধরে হাঁটছিলেন। ঠিক সেই সময় সড়কের পাশে থাকা একটি দেয়াল হঠাৎ ভেঙে তাদের ওপর পড়ে। চাপা পড়ে ঘটনাস্থলেই নবজাতকটি মারা যায়। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করেন এবং আহত দুই নারীকে দ্রুত নিকটস্থ একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করেন।

ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভূমিকম্পের আঘাতে দেয়াল ধসে নবজাতকের মৃত্যু এবং দুই নারী গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >