নারায়ণগঞ্জের রূপগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনায় তারেক মিয়া (২৬) নামের এক যুবলীগ নেতাকে পুলিশ আটক করেছে। রবিবার দিবাগত রাতে উপজেলার পূর্বাচল উপশহর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন সফল করার উদ্দেশ্যে পূর্বাচল উপশহরের প্রায় ৩০০ ফিট এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।
ওসি আরো জানান, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে রাতেই অভিযান চালিয়ে যুবলীগ নেতা তারেক মিয়াকে আটক করা হয়। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।






