নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জের রুপগঞ্জে
নিজের কিশোরী মেয়েকে ধর্ষণের দায়ে বাবা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিজের কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে মানিক মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (৩১ অক্টোবর) রাতে উপজেলার কাঞ্চন এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত মানিক মিয়া আড়াইহাজার থানার প্রভারকরদী এলাকার দায়েন মিয়ার ছেলে। তিনি ভাড়াবাড়িতে স্ত্রী ও মেয়ের সঙ্গে বসবাস করতেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান,মানিকের স্ত্রী একটি কারখানায় নাইট শিফটে কাজ করতেন। স্ত্রী কাজে বেরিয়ে গেলে সুযোগ বুঝে ঝাপিয়ে পরতেন নিজের মেয়ের উপর এবং নিজের মেয়েকে দিনের পর দিন জোরপূর্বক ধর্ষণ করত।বিষয়টি কাউকে বললে সে নিজে আত্মহত্যা করবে বলে ভয় দেখাত তার মেয়েকে।

পাশের কক্ষে থাকা এক ভাড়াটিয়া বিষয়টি টের পেয়ে বাড়ির মালিক ও স্থানীয়দের জানান। শুক্রবার রাতে ফের ধর্ষণের চেষ্টা করলে আশপাশের লোকজন তাকে ধরে গণধোলাই দেয়। পরে ৯৯৯-এ কল করলে পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

ওসি তরিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানিক তার মেয়েকে ধর্ষণ করে আসছে বলে স্বীকার করেছে। এ ঘটনায় শনিবার (১ নভেম্বর) সকালে রূপগঞ্জ থানায় মেয়েটির মা বাদী হয়ে মামলা করেছেন।পরে গ্রেপ্তার মানিককে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >