নারায়ণগঞ্জ । শুক্রবার
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফতুল্লায় ব্রেড-বিস্কুট ও কনফেকশনারি প্রস্তুতকারক সমিতির ইফতার: নেতৃত্বে সিআইপি জালাল উদ্দিন

পবিত্র মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জের ফতুল্লায় বাংলাদেশ ব্রেড, বিস্কুট ও কনফেকশনারি প্রস্তুতকারক সমিতি ফতুল্লা শাখার উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ আয়োজনকে ঘিরে স্থানীয় বেকারি ও কনফেকশনারি শিল্পের উদ্যোক্তা এবং ব্যবসায়ীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি প্রস্তুতকারক সমিতির সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন (সিআইপি)। তিনি তার বক্তব্যে বলেন, দেশের খাদ্যশিল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বেকারি ও বিস্কুট শিল্প। এ শিল্পের উন্নয়নে উদ্যোক্তাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার বিকল্প নেই।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি এম এ হান্নান, সহ-সভাপতি কাউছার ভান্ডারী, সাধারণ সম্পাদক মির্জা শাহাদাত, কোষাধ্যক্ষ আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক এবং নারায়ণগঞ্জ জেলা বেকারি মালিক সমিতির সম্মানিত সভাপতি হাজী মো. শহিদুল ইসলাম।

এছাড়াও সহ-সভাপতি মো. রুহুল আমিন, মনির হোসেন, মিনার খান, নওশের হাজীসহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ ও বেকারি ব্যবসায়ী মালিকগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে অতিথিরা একসাথে ইফতার গ্রহণ করেন। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন ব্যবসায়ীদের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >