নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফতুল্লায় সৌদির সাথে মিল রেখে রোজা শুরু

নারায়ণগঞ্জের ফতুল্লায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে রমজান মাসের রোজা পালন শুরু করেছেন হানাফি মাজহাব ও জাহাগিরিয়া তরিকার অনুসারীরা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোর থেকে তারা রোজা রেখে ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ফতুল্লা উপজেলার লামাপাড়া এলাকার বিভিন্ন স্থানে অনুসারীরা একসঙ্গে সেহরি গ্রহণের মধ্য দিয়ে রমজান মাসের সূচনা করেন। এর আগে এসকল এলাকার বিভিন্ন মসজিদে তারাবিহ এর নামাজও আদায় করা হয়। এক মুসল্লি হজরত আলী জানান, আমরা দীর্ঘদিন ধরেই সৌদি আরবের চাঁদ দেখার ওপর ভিত্তি করে রোজা ও ঈদ পালন করে আসছি। এটি আমাদের ধর্মীয় বিশ্বাস ও অনুসৃত তরিকার অংশ।

এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সৌদি আরব-এ পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়। ফলে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে বুধবার থেকে রোজা পালন শুরু হয়। সেই ধারাবাহিকতায় ফতুল্লার লামাপাড়ায় একটি অংশের ধর্মপ্রাণ মুসলমান সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা রাখার সিদ্ধান্ত নেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >