নারায়ণগঞ্জ । শুক্রবার
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইমাম সমাজ বাংলাদেশের সম্মেলনে হাতি মার্কায় ভোট প্রার্থনা করলেন মোহাম্মদ আলী

নারায়ণগঞ্জে জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ আয়োজিত এক সম্মেলনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনের বাংলাদেশ রিপাবলিকান পার্টির প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী হাতি মার্কায় ভোট প্রার্থনা ও প্রচার প্রচারণা চালিয়েছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বাদ জোহর নারায়ণগঞ্জের ঐতিহাসিক ফতুল্লা ডিআইটি মাঠে ফতুল্লা থানা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয় ৬ষ্ঠ বার্ষিক ইমাম সম্মেলন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পর্যায়ের প্রখ্যাত আলেম ও ইসলামি চিন্তাবিদ মাওলানা আব্দুল আউয়াল দা.বা. বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি আব্দুস সবুর কাসেমীসহ দেশবরেণ্য আলেম-ওলামারা।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাংলাদেশ রিপাবলিকান পার্টির প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সম্মেলনে অংশগ্রহণকারী ইমাম, আলেম ও ধর্মপ্রাণ মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাতি মার্কায় ভোট দিয়ে তাকে নির্বাচিত করার আহ্বান জানান।

এ সময় তিনি বলেন, ‘একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে আমি আজীবন দেশের মানুষের অধিকার, ন্যায়বিচার ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় কাজ করে এসেছি। নির্বাচিত হলে নারায়ণগঞ্জ-৪ আসনকে একটি শান্তিপূর্ণ, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত আদর্শ আসনে রূপান্তর করবো।”

সম্মেলনে বিভিন্ন ইসলামি বিষয়ে আলোচনা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় ইমাম সমাজ বাংলাদেশের নেতৃবৃন্দ। উপস্থিত মুসল্লিদের মধ্যে সম্মেলনটি ব্যাপক সাড়া ফেলে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >