নারায়ণগঞ্জ-৩ এবং ৪ এই দুই আসনেই বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী (বহিষ্কৃত) মুহাম্মদ গিয়াসউদ্দিন ফুটবল মার্কা পেয়েছেন
বুধবার (২১ জানুয়ারি) নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ দেয়া হয়।
প্রতীক পাওয়ার পরে গিয়াসউদ্দিন বলেন, বহিষ্কারের পরেও এখনো অনেক বিএনপি দলীয় নেতা আমার সাথে কাজ করছেন এবং তাদের প্রেরণাতেই আমি নির্বাচন করছি। আমি আশা করছি নারায়ণগঞ্জ ৩ এবং ৪ আসনের সমস্ত ভোটাররা ফুটবল মার্কাতেই ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করবে।
এসময় রিটার্নিং কর্মকর্তা রায়হান কবির নারায়ণগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী গিয়াসউদ্দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে ফুটবল প্রতীক বরাদ্দ দেন।
এসময় নির্বাচনের আচরণবিধি মেনে চলতে সকলকে নির্দেশনা দেন রিটার্নিং কর্মকর্তা।






