নারায়ণগঞ্জ । শনিবার
১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে ট্রাক প্রবেশকে কেন্দ্র করে চাঁদাবাজির অভিযোগ

চাঁদা দাবী কারি ইব্রাহিম

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় ট্রাক প্রবেশকে কেন্দ্র করে চাঁদাবাজি, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় ইব্রাহিম (৪৮) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, ভুক্তভোগীর নাম আলী রেজা (৪০)। তিনি ফতুল্লা থানার আলীগঞ্জ এলাকার বাসিন্দা। তার অভিযোগে উল্লেখ করা হয়, একই এলাকার বাসিন্দা ইব্রাহিম (৪৮) ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কায়দায় এলাকায় চাঁদা আদায় করে আসছে।

ভুক্তভোগী অভিযোগ করেন, আজ শনিবার (৬ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টায় আলী রেজা আলীগঞ্জ এর সিটি হাউজিং এর প্লটের কাজের জন্য মালামাল সরবরাহে দুটি ট্রাক প্রবেশ করান। এ সময় অভিযুক্ত ইকবাল ও তার ৫-৬ জন সহযোগী ট্রাকের গতিরোধ করে। ইব্রাহিম ও তার সহযোগীরা রেজার কাছে প্রতি ট্রাক বালুর জন্য ৫০০ টাকা এবং প্রতি ট্রাক ইটের জন্য ১৫০০ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ট্রাকগুলো আটকে রেখে ভয়ভীতি, অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও শারীরিক নির্যাতন করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এছাড়াও ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি দিয়ে বলা হয়, চাঁদা ছাড়া তারা কোনো নির্মাণ কাজ এলাকায় করতে দিবে না। এমনকি, এ বিষয়ে আইনগত পদক্ষেপ নিলে তাকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকিও দেওয়া হয়। এমতাবস্থায়, আলী রেজা তার প্রাণনাশসহ বড় ধরনের ক্ষতির আশংকা করে বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয়-স্বজনের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে ফতুল্লা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে জানতে চাইলে ইব্রাহিম সুস্পষ্ট কোনো তথ্য ‘সময় নারায়ণগঞ্জ”কে দেয় নি।

ফতুল্লা থানার এসআই মিল্টন ফকির সময় নারায়ণগঞ্জ’কে জানান, এমন একটি চাঁদাবাজির অভিযোগ আমরা পেয়েছি। এ বিষয়ে যথাযথ তদন্তের পর বাকি বিষয়ে জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >