নারায়ণগঞ্জ । সোমবার
৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শাহ আলম কে এমপি হিসাবে দেখতে চাইঃ রোজেল

ফতুল্লার বিএনপির মনোনয়নপ্রার্থী শাহ্ আলমকে সমর্থন জানাতে বিভিন্ন প্রান্তের মানুষের ভিড় ছিলো চোখে পড়ার মতো। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে তার বাসভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ফতুল্লার নানা পেশার মানুষ এতে অংশ নিয়ে তার প্রতি আস্থা ও সমর্থন প্রকাশ করেন।

উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ ফতুল্লা থানা বিএনপির সাবেক আহবায়ক জনাব জাহিদ হাসান রোজেল।

বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন,”শাহ্ আলম সকল সময় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের সঙ্গে খোলামেলা যোগাযোগ রাখেন। ফতুল্লার বিভিন্ন প্রান্তে অন্যান্য নেতারা যেমন ব্যস্ততার মধ্য দিয়ে যায় যে নেতা শুধু ব্যানার ছবি কিংবা নিজেদের বাহিনীদের মধ্যেই পরিচিত,কিন্তু শাহ্ আলম তা নয়।তিনি গণ মানুষের জন্য উন্মুক্ত নেতা,সকলের জন্য তার দুয়ার খোলা।আজকের এই জনসমুদ্র প্রমান করেছে তিনি ফতুল্লার বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের কাছে কতটা প্রিয় এবং বিশ্বাসযোগ্য নেতা।

রোজেল আরো বলেন, “আমরা শাহ্ আলমকে ফতুল্লার এমপি হিসেবে দেখতে চাই এবং তার পাশে থাকবো। আমাদের লক্ষ্য, তিনি নির্বাচন করবে এবং আমরা তাকে বিজয়ী করবো।”তাকে বিজয়ী করার লক্ষ্যে আমরা দিনরাত পরিশ্রম করে যাবো তবুও তাকে বিজয়ী বেশে ঘরে ফেরাবো।

তিনি আরও জানিয়েছেন,মতবিনিময় সভা আজ কুতুবপুর থেকে শুরু হল যা আলীরটেক দিয়ে শেষ হবে। ফতুল্লার সব ইউনিয়নেই এ ধরণের সভা অনুষ্ঠিত হবে। রোজেল নিশ্চিত করেছেন, তারা সবসময় শাহ্ আলমের পাশে ছিলেন,আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >