ফতুল্লায় মমিন নামে এক ইজিবাইক চালককে বেধড়ক মারধর করে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে ফতুল্লার পঞ্চবটি এলাকায় এঘটনা ঘটে। নিহত মমিন ফতুল্লার উত্তর নরসিংপুর এলাকার জালাল মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে চারজন যুবক মমিনকে মৃত অবস্থায় তার বাড়িতে নিয়ে আসে। তখন মমিনের মৃত দেহের বিভিন্ন স্থানে মারধরের আঘাত দেখতে পায়। এসময় ওই চারজনকে সন্ধেহ হলে স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশে দেয়।
নিহত মমিনের পরিবার জানান, মমিনকে পরিকল্পিতভাবে বেধরক মারধর করে হত্যা করা হয়েছে। তার মৃতদেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবী জানান তারা।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াছিন আরাফাত জানান, আটক ৪জনকে জিজ্ঞাসাবাদ চলছে। লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাতের কারনে সৃষ্ট ফুলা নীলা দাগ রয়েছে।
জানা যায় এর আগে, ইসদাইর এলাকার ইজিবাইক গ্যারেজ থেকে মমিন গাড়ি নিয়ে পঞ্চবটি এলাকায় যাওয়ার পরেই এই ঘটনা ঘটে।





