নারায়ণগঞ্জ ।
,

নারায়ণগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ‘কোবরা বাহিনীর’ ৩ সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ ‘কোবরা বাহিনীর’ তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিটে ফতুল্লা থানাধীন কুতুবাইলের কাঠেরপুল এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উজ্জল গাজী (২৮), রাসেল আঁকন (৪০) ও সানি (২৭)। তাঁদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় জেলাব্যাপী মাদক ও অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ডিবির অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে এসআই মিজানুর রহমান, পিপিএম ও এসআই মফিজুল ইসলাম, পিপিএমের নেতৃত্বে ডিবির একটি দল কুতুবাইলের কাঠেরপুল এলাকায় অভিযান চালায়। এ সময় ওই তিনজনকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

পরে উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে এসআই মিজানুর রহমান, পিপিএম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেন। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় ১৩ অক্টোবর ২০২৬ তারিখে ৩৫ নম্বর মামলা রুজু হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয়:
১. উজ্জল গাজী (২৮): পিতা—মৃত চাঁন মিয়া গাজী; মাতা—ছালেহা বেগম। ঠিকানা—রামারবাগ, মিশর গার্মেন্টস-সংলগ্ন এলাকা, ফতুল্লা, নারায়ণগঞ্জ।

২. রাসেল আঁকন (৪০): পিতা—মৃত কাসেম আঁকন; মাতা—কদবানু বিবি। স্থায়ী ঠিকানা—সারিকখালী, পটুয়াখালী। বর্তমান ঠিকানা—কাঠেরপুল, মেট্রো গার্মেন্টস-সংলগ্ন হাজী হাসেমের বাড়ি, ফতুল্লা, নারায়ণগঞ্জ।

৩. সানি (২৭): পিতা—মো. রিপন। ঠিকানা—রামারবাগ, মেট্রো গার্মেন্টসের সামনে, ফতুল্লা, নারায়ণগঞ্জ।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >