নারায়ণগঞ্জ ।
,

কুষ্টিয়ার কুমারখালীর হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন ও ১০জনকে খালাস

কুষ্টিয়া প্রতিনিধি। কুষ্টিয়ার কুমারখালীতে সাহেব আলী হত্যা মামলায় ১২ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এ মামলায় ১০ জনকে খালাস এবং দুজনকে এক বছর করে কারাদণ্ড দেয়া হয়। মঙ্গলবার, ১৩ অক্টোবর দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক নাদিরা সুলতানা আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। পরে কঠোর নিরাপত্তায় দণ্ডপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়। মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২৫ ফেব্রুয়ারি রাতে কুমারখালী উপজেলার নন্দলালপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে পূর্বশত্রুতার জেরে দেশিয় অস্ত্র দিয়ে সাহেব আলীকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় দুদিন পর নিহতের ভাই ২৪ জনের নাম উল্লেখ করে কুমারখালী থানায় হত্যা মামলা করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ রায় দেন। এতে সন্তোষ প্রকাশ করেছেন নিহতের পরিবারের সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হাফিজুল ইসলাম মুনীর।

উল্লেখ্য, মোট আসামী ছিল ২৪ এর মধ্যে তিনজন আসামি মৃত্যুবরণ করেছে। হাকিম, স্বপন, সাঈদ, রুস্তম, জলিল খান, রেজাও রিপন খালাস। মোজাম্মেল, আইনুদ্দীন,আক্তার, সাবু,সোহাগ,শরিফুল,
বিপুল,বদর উদ্দিন, সুমিন,আফসার,সেলিম ওআবু এই ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। জুলু ও রাজা এই দুইজনের ৩২৩ ধারায় ১ বছরের জেল হয়েছে। এদিকে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি এ্যাড হাফিজুল ইসলাম মুনীর, বুলবুল আহমেদ, ও আয়েশা সিদ্দিকা। এছাড়া আসামীর পক্ষে পরিচালনা করেন অ্যাডভোকেট সুধীর কুমার শর্মা।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >