নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে ৪৭ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৮ জুলাই ২০২৬) রাত আনুমানিক ৯টা ৫৫ মিনিটে এসআই (নিরস্ত্র) মো. মনিরুল ইসলামের নেতৃত্বে ফতুল্লা মডেল থানার একটি আভিযানিক দল ফতুল্লা থানাধীন আলীগঞ্জ রেল সেতুর ৯২ নম্বর পিলার সংলগ্ন পাকা সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় ৪৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ কবির মল্লিক (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত কবির মল্লিক দাপা ইদ্রাকপুর এলাকার সুলতান মল্লিকের ছেলে। তিনি দাপা ইদ্রাকপুর উকিল বাড়ির মোড় এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া তার পিসিপিআর (PCPR) যাচাই করে একাধিক মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।








