বন্দর প্রতিনিধি: বিজ্ঞ আদালতের চলমান মামলা উপেক্ষা করে বন্দরে বিরোধপূর্ন জায়গায় জোর পূর্বক ভাবে বি়ভিন্ন প্রজাতির ২৫টি ফলজ ও কাঠ গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে ভূমিদস্যু রতনখাঁ গং এর বিরুদ্ধে। ওই সময় গাছ কাটতে বাধা দিতে গিয়ে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় মোহাম্মদ হোসেন নুহু (৬২) আহত হয়েছে। স্থানীয়রা আহতকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেছে ।
রোববার (১৯ জুলাই) সকাল ১০টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের নরপর্দী এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
ক্ষতিগ্রস্থ পরিবার ও এলাকাবাসী তথ্য সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের নরপর্দী এলাকার মৃত হাজী মজিবর হোসেনের ছেলে মোহাম্মদ হোসেন নুহু মিয়ার সাথে একই এলাকার রতন খাঁ ও তার ছেলে জাহাঙ্গীর হারুন অর রশীদ, আলাউদ্দিন, মোকলেস ও ভাতিজা জিহাদ গংদের দীর্ঘ দিন ধরে জায়গা জমি নিয়ে বিরোধ চলছিল।
এ নিয়ে বিজ্ঞ আদালতে একটি মামলা চলমান রয়েছে। আদালতের চলমান মামলাকে উপেক্ষা করে রোববার (১৯ জুলাই) উল্লেখিত রতনখাঁ গং বিরোধপূর্ণ জায়গায় অনাধিকার ভাবে প্রবেশ করে জোর পূর্বক ভাবে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ আম, পেঁপে, কাঁঠাল, কলাসহ বিভিন্ন প্রজাতির প্রায় ২০/২৫টি কাঠ গাছ কেটে নিয়ে যায়। ওই সময় প্রতিপক্ষদের গাছ কাটতে বাধা দিলে উল্লেখিতরা ক্ষিপ্ত হয়ে
মোহাম্মদ হোসেন নুহু (৬২)কে এলোপাতারি ভাবে পিটিয়ে নিলাফুলা জখম করে হত্যার হুমকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করে। প্রতিপক্ষদের হুমকি দামকি কারনে বৃদ্ধ মোহাম্মদ হোসেন নুহুসহ তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছে। এ রির্পোট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।








